জ্ঞান ছড়িয়ে সমাজকে আলোকিত করি
হোম | কোর্সসমূহ | স্মার্ট মক্তব | আমাদের সম্পর্কে | ব্লগ | যোগাযোগ
মুসলিম ফাউন্ডেশন চট্টগ্রাম এমএফসি
মুসলিম ফাউন্ডেশন চট্টগ্রাম এমএফসি একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান যা শিক্ষা, দাওয়াহ এবং পূর্ণ মানব কল্যাণে নিবেদিত। এটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের মূল লক্ষ্য হলো অসহায় মানুষের সেবা, সমাজের সংস্কার, সর্বোচ্চ নৈতিকতা বিকাশ, যুবকদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করা, একটি পরিচ্ছন্ন মননশীলতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার জন্য বিবিধ কার্যক্রমের ব্যবস্থা করা এবং শেষ পর্যন্ত একটি আদর্শ সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা। মানবতার শিক্ষক, মানব মুক্তি ও শান্তির দূত এবং মানব কল্যাণের আদর্শ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর পদাঙ্ক অনুসরণ করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক একটি সুশিক্ষিত সমাজ গড়ে তোলা ও প্রামাণিক জ্ঞানের প্রচার ও প্রসার আমাদের লক্ষ্য এবং নেককার পূর্বসূরিদের পথ অনুসরণ করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যপন্থা অবলম্বন করাই আমাদের নীতি।
শিক্ষা, দাওয়াহ ও মানব কল্যাণ
অসহায় মানুষের সেবা, সমাজের সংস্কার, নৈতিকতা বিকাশ এবং যুবকদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করে একটি আদর্শ সমাজ গড়ে তোলা।
কুরআন-সুন্নাহ ভিত্তিক সুশিক্ষিত সমাজ
মানবতার শিক্ষক হযরত মোহাম্মদ (সঃ)-এর পদাঙ্ক অনুসরণ করে প্রামাণিক জ্ঞানের প্রচার ও প্রসারের মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।
যে ভিত্তিতে আমরা দাঁড়িয়ে
কুরআন ও সুন্নাহ
নেককার পূর্বসূরিদের পথ অনুসরণ করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যপন্থা অবলম্বন।
মানব কল্যাণ
অসহায় ও অসচ্ছল মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করা — শিক্ষা, দাওয়াহ ও সহায়তার মাধ্যমে।
নৈতিকতা ও উৎপাদনশীলতা
সর্বোচ্চ নৈতিকতা বিকাশ এবং যুবকদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করে একটি পরিচ্ছন্ন প্রজন্ম গড়ে তোলা।
লক্ষ্য অর্জনে আমাদের পদক্ষেপ
আমাদের মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা নানামুখী কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- অসহায় মানুষদের প্রয়োজনে এগিয়ে আসা
- নাম মাত্র মূল্যে (১০৳) বই পড়ার সুযোগ দেয়া
- জনসাধারণের মাঝে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে দ্বীনি হালাকা/মজলিসের আয়োজন করা
- উম্মাহর ঐক্য নিয়ে কাজ করা
- তরুণ যুবক-যুবতীদের প্রোডাক্টিভ কাজে নিয়োজিত রাখা
- দীর্ঘমেয়াদী একটি সু-শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখা
আজই শুরু করুন ইলমের যাত্রা
আল্লাহর কিতাব ও তাঁর রাসূল ﷺ-এর সুন্নাহর পথে আমাদের সাথে যুক্ত হোন।